প্রশাসনিক
সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক
সভাপতি
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর উপজেলাধীন শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়টি 1972 সালে প্রতিষ্ঠিত হয়ে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো বিস্তারে এক প্রশংসনীয় ভুমিকা পালন করে আসছে। বিদ্যালয়টি বিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা পরিচালিত হচ্ছে। বিগত এস এস সি ও জে এস সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত ও অগ্রসর। গতানুগতিক ধারার শিক্ষার ব্যবস্থা পরিবর্তন সাপেক্ষে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটানো একমাত্র লক্ষ। আমার প্রত্যাশা নবীন ও প্রবীণদের মাঝে সেতু বন্ধন তৈরী হয়ে আগামী দিনে বিদ্যালয়ে উন্নায়ন ত্বরান্তন্বিত হবে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সু সম্পর্ক তৈরীতে বিশেষ ভুমিকা রাখবে।লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মকান্ডে এই প্রতিষ্ঠানটি গৌরবময় ভুমিকা পালন করে আসছে। বিদ্যালয়টির নিজস্ব ওয়েবসাইট চালু হওয়া শিক্ষকমন্ডলীসহ সকল কে ধন্যবাদ জ্ঞাপন করছি।
পরিশেষে গভীর শ্রদ্ধাভরে স্বরন করছি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আবদুর রহিম সাহেব কে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমি অত্র প্রতিষ্ঠানের সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক
সভাপতি
ম্যানেজিং কমিটি
শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
Headmaster
Md Khairul Bashar
Headmaster
আমি আশা করি সময়োপযোগী বিজ্ঞান মনস্ক জাতি গঠনের প্রত্যয়দীপ্ত এ সূচনাকে সকলেই স্বাগত জানাবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবন ধারনের পদ্ধতিকে বদলে দিয়েছে- জীবনকে করেছে সহজ, সুন্দর ও আনন্দময়। শিক্ষা ক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। এর মাধ্যমে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং শিক্ষার্থীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, ফলাফল, ভর্তি ফরমসহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি সহজেই পেয়ে যাবে। এ ওয়েব সাইট শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও প্রাক্তনদের মাঝে তৈরী করবে এক নিবিড় বন্ধন। ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করনে একটি নুতন মাত্রা যুক্ত হবে বলে আমার বিশ্বাস।
জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের সেবায় আত্মনিয়োগ করে দেশ ও জাতীর উন্নয়ন সাধন করবে এটাই আমার আন্তরিক প্রত্যাশা। প্রতিষ্ঠানের আরো উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা, পৃষ্ঠপোষকতা ও পরামর্শ একান্ত কাম্য। তথ্য প্রযুক্তি ও যোগাযোগের এ নব যাত্রায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারী ও গভর্নিং বডির সকল সদস্যের জন্য রইলো লাল গোলাপ শুভেচ্ছা। পরিশেষে সকলের সুন্দর ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ আমাদের সকলের প্রতি সহায় হোন। আল্লাহ হাফেজ।
| ছবি | নাম | পদবী |
|---|
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | নবায়ন ও স্বীকৃতির মেয়াদ | অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | অনুমতিপত্র আপলোড | |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | এমপিও নম্বর | অনুমোদিত তালিকা আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | জাতীয়করণ নম্বর | অনুমতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||